হরিণ ধরা ফাঁদ ও শুঁটকিসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনে পৃথক দুটি ঘটনায় হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারি এবং বনের ভেতরে অবৈধভাবে সুন্দরীগাছ পুড়িয়ে শুঁটকি তৈরির সময় হাতেনাতে আরও দুই ম ৎ স্যজীবীকে গ্রেপ্তার করেছেন বনকর্মীরা। গ্রেপ্তার হওয়া শিকারি মো. মিরাজ সরদার (২৫) বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিম বাদুড়তলা গ্রামের কুদ্দুস সরদারের ছেলে। অন্যরা হলেন খুলনার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের সোবহান সরদারের ছেলে হান্নান সরদার (২০) এবং মোবারক সরদারের ছেলে নূরুল হক সরদার (৩০)।