হরিণটি বাঁচানো গেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করা হরিণটি মারা গেছে। প্রায় দুই দিন চিকিৎসা দেওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে হরিণটি মারা যায়। গত বুধবার সকাল ৬টায় ৪৬ বিজিবির (বর্ডার গার্ড ব্যাটালিয়ন) কাঁঠালতলি বিওপির একটি দল জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরের সংরক্ষিত বন এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করে। হরিণটির পায়ে ও গলায় আঘাতের চিহ্ন থাকায় চিকিৎসা ও সেবা-শুশ্রূষার জন্য বিজিবি ওই দিনই হরিণটিকে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের হাতে তুলে দেয়। ফাউন্ডেশনের পরিচালক সজল দেব গতকাল শুক্রবার বলেন, হরিণটির শ্বাসনালিতে আঘাত ছিল। এ ছাড়া কোমরে আঘাতের কারণে হরিণটি সোজা হয়ে দাঁড়াতে পারছিল না।