হরিণটিকে বাঁচানো গেল না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরহাট এলাকা দিয়ে মেঘালয় পাহাড় থেকে শনিবার বিকেলে একটি হরিণ বাংলাদেশ সীমান্তের লোকালয়ে চলে আসে। এ সময় সীমান্তের কাঁটাতারের বেড়ায় হরিণটি আহত হয়। এলাকাবাসী হরিণটিকে আটক করে স্থানীয় বিডিআরের কাছে হস্তান্তর করে। বিডিআর আহত হরিণটিকে সুস্থ করে তুলতে স্থানীয়ভাবে চিকিৎসা দিলেও রাত ১০টার দিকে এটি মারা যায়। স্থানীয় টেকেরহাট বিওপির সুবেদার আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।