হরিণা ফেরিঘাট রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকাকে মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন হানারচর ইউনিয়নবাসী। হরিণা ফেরিঘাট সংরক্ষণ সংগ্রাম কমিটি গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালন করে।
ফেরিঘাটের ব্যবসায়ী, মাছঘাটের আড়তদার, জেলে, কৃষকসহ হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া ও হরিণা গ্রামের মানুষ মানববন্ধনে অংশ নেন।
ফেরিঘাট মসজিদের খতিব মাওলানা কেফায়েত উল্লাহ বলেন, কয়েক দিন ধরে মেঘনার পানি বাড়ছে। এতে ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। নদীভাঙনে ফেরিঘাটের মাছঘাট এযাবৎ চারবার ভেঙে গেছে। বহু বাড়িঘর, ফসলি জমি ও দোকানপাট নদীতে তলিয়ে গেছে।