হরিণাকুণ্ডুতে একজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছ কাটা নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মনোয়ার হোসেন মুনা জোয়ার্দ্দার (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার ভায়না মালিপাড়ায় গতকাল বুধবার বিকেলে ওই হত্যার ঘটনার পর গ্রামে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের জানান, ভায়না মালিপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে মনোয়ার হোসেন গতকাল বিকেলে মাঠে একটি ডুমুরগাছ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে বাধা দেয়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। হরিণাকুণ্ডু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।