হরিণাকুণ্ডুতে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দলিল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কালীশন্তরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দলিল উদ্দিন কালীশন্তরপুর গ্রামের ছাব্দার আলীর ছেলে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দলিল উদ্দিন গতকাল সকালে বাড়ি থেকে চাচাতো ভাই সমিরের নছিমনে চড়ে স্থানীয় বাঘ আঁচড়া বাজারে যান। সেখানে নেমে নছিমনের ভাড়া দেওয়া নিয়ে সমিরের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এরপর দলিল উদ্দিন বাড়িতে ফিরলে সেখানে সমিরের পক্ষের সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান।