হরিণাকুণ্ডুতে কৃষকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় গতকাল শুক্রবার কলম মিয়া (২৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কলম মিয়া উপজেলার নারায়ণকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে।নিহতের পরিবার ও পুলিশ জানায়, কলম গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। গতকাল সকাল নয়টার দিকে নারায়ণকান্দি গ্রামের একটি গমখেতের মধ্যে তাঁর গলাকাটা লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, কে বা কারা কলম মিয়াকে হত্যা করছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।