হরিণাকুণ্ডুতে জবাই করা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কালীশংকরপুর গ্রাম থেকে বুধবার সকালে আলাউদ্দীন আলা (৩৫) নামে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাসদ গণবাহিনীর কালু গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন বলে পুলিশ জানিয়েছে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মঙ্গলবার মধ্যরাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আলাউদ্দীনকে কুষ্টিয়া থেকে ধরে এনে হরিণাকুণ্ডুর ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।