হরিণাকুণ্ডুতে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাদিখা গ্রাম থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, সাতটি বোমা ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফরিদা পারভীন নামের এক নারীকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য, ফরিদা চরমপন্থী দলের সহযোগী। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, সম্প্রতি পুলিশ জানতে পারে, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা আমিরুল ইসলাম ওরফে পচার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র গুড়পাড়া-ভাতুড়িয়া গ্রামে তাঁর ভাই বেল্টুর বাড়িতে রাখা আছে। এ খবরে পুলিশ অভিযান শুরু করলে বেল্টুর স্ত্রী ফরিদা পারভীন অস্ত্রশস্ত্র নিয়ে কাদিখালী গ্রামে বাবার বাড়িতে চলে যান। গতকাল দুপুরে সেখানে অভিযান চালিয়ে একটি দোনলা বন্দুক, দুটি শাটারগান, সাতটি বোমা ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।