হরিণের অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের আক্রমণে আহত একটি মায়া হরিণের পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে হরিণটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বুধবার হরিণটি জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা-চাম্পারায় এলাকায় মানুষের আক্রমণে আহত হয়। জবাই করার আগে বন বিভাগের রাজকান্দি রেঞ্জের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। হরিণটির পেছনের ডান পায়ের হাড় ভেঙে মারাত্মক জখম হওয়ায় গত শুক্রবার পা-টি কেটে ফেলা হয়েছে। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, হরিণটি সুস্থ-স্বাভাবিক হয়ে উঠতে সময় লাগবে।