হরিণের চামড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় ১০টি হরিণের চামড়াসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যা বের পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) ফজলুর রহমানের ভাষ্যমতে, গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের তালতলা বাসস্ট্যান্ডসংলগ্ন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সিদ্দিক হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটে নান্না হাওলাদারের ঘর থেকে ১০টি হরিণের চামড়া জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তি হলেন মাসুদ পারভেজ (২৬) ও মাসুদ করিম (৩০)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার ইদরাকপুর ও নূরবাগ এলাকায়। তবে ভাড়াটে নান্না হাওলাদার পালিয়ে গেছেন। এ ঘটনায় র্যা ব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি