হরিণের চামড়া ও মাংস জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ডের অভিযানে খুলনার কয়রা উপজেলার আংটিহারা এলাকা থেকে চারটি হরিণের চামড়া ও সাত কেজি মাংসসহ আবু সাইদ (৪০) নামের এক চোরা-শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। আংটিহারা কোস্টগার্ডের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে আংটিহারা এলাকা থেকে চামড়া ও মাংসসহ সাইদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সুন্দরবনের খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র দাস বাদী হয়ে আটজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেছেন।