প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলেশ্বর নদসংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজার থেকে ছয় কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ওই মাংস উদ্ধার করেন। চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. তহিদুজ্জামান জানান, উদ্ধার করা ওই মাংস বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জ্ঞানপাড়া বন কেন্দ্রের ওসি মো. আলমগীর হোসেন বলেন, উদ্ধার করা মাংস স্থানীয় মানুষের সামনে বৃহস্পতিবার রাত নয়টায় কেরোসিন দিয়ে নষ্ট করা হয়েছে।