হরিণের মাংস উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার হাঁড়িটানা গ্রামে গত বৃহস্পতিবার কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১৪ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাংস ফেলে রেখে চোরাই শিকারিরা পালিয়ে যায়। হাঁড়িটানা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এলাকার একটি সংঘবদ্ধ চক্র সুন্দরবন ও পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনের হরিণ শিকার করে তা জবাইয়ের পর বিভিন্ন স্থানে পাচার করে আসছে।