হরিণের মাংস উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার বানিয়াখালী স্টেশন এলাকা থেকে ১০ কেজি হরিণের মাংস ও একটি ট্রলারসহ রহিমা খাতুন (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সুন্দরবন দক্ষিণ রেঞ্জের সহকারী বনসংরক্ষক জহিরুল হক জানান, শনিবার সকাল সাতটার দিকে তাঁর নেতৃত্বে বন বিভাগের একটি দল কয়রা নদীতে অভিযান চালায়। এসময় কয়রা নদীর বানিয়াখালী স্টেশন এলাকা থেকে ১০ কেজি হরিণের মাংস ও একটি ট্রলারসহ রহিমাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কয়রা থানায় মামলা হয়েছে।