হরিণের মাংস উদ্ধার দুই নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদা খেয়াঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার ১০ কেজি হরিণের মাংসসহ দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন বাগেরহাটের মংলা উপজেলার তেলিখালী এলাকার একটি বাড়ি থেকে হরিণের তিন কেজি মাংস ও একটি হরিণের শিং উদ্ধার করা হয়েছে। শ্যামনগর থানার উপপরিদর্শক এমদাদ হোসেন জানান, গতকাল দুপুরে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের ওয়াজেদ আলী, সাপখালী গ্রামের জেলে বিবি (৫৫) ও মজিদা বেগম (৫৩) কৈখালী ইউনিয়নের যাদা খেয়াঘাট এলাকা থেকে আসার পথে এলাকাবাসী দুটি ব্যাগসহ তাঁদের আটক করেন। ব্যাগ দুটিতে হরিণের ১০ কেজি মাংস ছিল।