প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে সুন্দরবন থেকে শিকার করা তিনটি হরিণের চামড়া ও ৩০ কেজি মাংস উদ্ধার করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমেরচর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল আহমেদ বলেন, নিয়মিত টহল দেওয়ার সময় বন প্রহরীরা কচিখালী এলাকায় গেলে একদল চোরাশিকারি তাঁদের উপস্থিতি টের পেয়ে গহিন বনে পালিয়ে যায়। এ সময় সেখানে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। বস্তা খুলে এর ভেতর তিনটি হরিণের চামড়া ও ৩০ কেজি মাংস পাওয়া যায়।