হরিণের মাংস ও দুটি চামড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন দাঁতনেখালি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুই কেজি হরিণের মাংস ও দুটি হরিণের চামড়া উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, বেলা দুইটার দিকে বন প্রহরীরা দাঁতনেখালি গ্রামের আবদুস ছাত্তারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক কেজি কাঁচা মাংস ও এক কেজি রান্না করা হরিণের মাংস ছাড়াও দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।