হরিণের মাংস জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শেখপাড়া মোড় থেকে গত বৃহস্পতিবার রাতে হরিণের পাঁচ কেজি মাংস জব্দ করেছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা নাসিরউদ্দীন বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে, এমন তথ্য পেয়ে তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান শুরু হয়। রাত ১০টার দিকে শেখপাড়া মোড় এলাকায় দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাঁদের থামতে বলা হয়। কিন্তু তাঁরা একটি থলে ফেলে দিয়ে পালিয়ে যান। ওই থলে থেকে হরিণের পাঁচ কেজি মাংস জব্দ করা হয়। পরে ওই মাংস নষ্ট করে ফেলা হয়।