হরিনাম যজ্ঞানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কেন্দ্রীয় হরিসভা প্রাঙ্গণে আজ মঙ্গলবার ভোর থেকে ৩২ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এতে শনিবার ভোর পর্যন্ত ছয়টি দল কীর্তন করবে। দলগুলো হলো মামা-ভাগনে সম্প্রদায় সাতক্ষীরা, সৎ সংঘ সম্প্রদায় গোপালগঞ্জ, অষ্টগোপী সম্প্রদায় গোপালগঞ্জ, নিত্যানন্দ সম্প্রদায় নিকলী, দেবী পার্বতী সম্প্রদায় খুলনা ও মিলন তীর্থ সম্প্রদায় খুলনা। অনুষ্ঠানে হরিনাম ছাড়াও শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন, কুঞ্জভঙ্গ, নগর কীর্তন এবং তিন দিনব্যাপী মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হবে।