প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা বিশ্বের সবার মঙ্গল কামনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৬ প্রহরব্যাপী হরিনামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। গত শনিবার রাত আটটায় উপজেলার ঘুড়কা পালপাড়ায় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ শেষে ঘট স্থাপন ও শুভ অধিবাসের মাধ্যমে এ উৎসব শুরু হয়। গতকাল সকালে মহন্ত বিদায়, নগর পরিভ্রমণ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনের এই উৎসব শেষ হয়েছে। হরিনামযজ্ঞে দেশের বিভিন্ন এলাকার ছয়টি ও লীলাকীর্তনে তিনটি দল
অংশগ্রহণ করে।