প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রামের মৃত জয় কৃষ্ণ দাসের ছেলে হরিপদ দাস (৫৫) ফুসফুসের দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। বর্তমানে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকেরা জানান, তাঁকে সুস্থ করে তুলতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু মাছের দোকানের সাধারণ কর্মচারী ও চার সন্তানের বাবা হরিপদ দাসের পক্ষে এই ব্যয় মেটানো সম্ভব নয়। তাই তাঁর চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে সহায়তার আবেদন জানিয়েছে হরিপদ দাসের পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মানিক লাল দাস, সঞ্চয়ী হিসাব নম্বর-১০৭.১০৩.১১১৩৬, ডাচ্-বাংলা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।