হরিপুর জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গতকাল শনিবারের খেলায় হরিপুর উপজেলা দল জয়ী হয়েছে। শহীদ মোহামঞ্চদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় হরিপুর উপজেলা দল ১-০ গোলে রানীশংকৈল উপজেলাকে পরাজিত করে। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে হরিপুর উপজেলার পক্ষে একমাত্র গোলটি করেন লাবু। ঠাকুরগাঁও প্রতিনিধি