হরিপুরে নসিমন উল্টে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী রণহাট্টা এলাকায় গতকাল মঙ্গলবার অবৈধ যান নসিমন উল্টে খাদে পড়ে গেলে এক যাত্রী নিহত ও আরও দুজন আহত হন।নিহত ব্যক্তির নাম আজিজুল হক (৩২)। তিনি হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের মৃত রেজাউল হকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন জীবনপুর গ্রামের কাবুল হোসেন (৩৩) ও হাটপুকুর গ্রামের আবদুল করিম (৪৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজুল হক গতকাল মঙ্গলবার সকালে হরিপুরের বটতলী মোড় থেকে একটি নসিমনে ওঠেন। চৌরঙ্গী রণহাট্টায় পৌঁছালে একটি মিনি বাসকে সাইড দিতে গিয়ে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আজিজুল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হরিপুর থানার উপপরিদর্শক মো. রন্জু আহম্মেদ ঘটনাস্থলে এসে নসিমনটিকে আটক করেন।