হরিপুরে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎকেন্দ্রে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
হরিপুর গ্রিড উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের ভাষ্য, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
ওসি আবুল কালাম আরও জানান, সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা, ডেমরা, আদমজী ইপিজেড, নারায়ণগঞ্জ বন্দরের চারটি স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
হরিপুরে চারটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। এগুলো ১১০,১০০, ৩৬০,৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। এ ছাড়া দুটি গ্রিড উপকেন্দ্র রয়েছে।