হরিপুরে বিদ্যুৎকেন্দ্রের গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুরে বিদ্যুৎকেন্দ্রের গ্রিড উপকেন্দ্রের সরবরাহ লাইনের একটি ট্রান্সফরমার আগুনে পুড়ে গেছে। গত শনিবার গভীর রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা, আদমজী ও ডেমরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মাসুদুর রহমান আখন্দ জানান, ট্রান্সফরমারে রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। ট্রান্সফরমারের ফার্নেস তেল ছড়িয়ে পড়লে আগুন ভয়াবহ আকার নেয়। বৈদ্যুতিক শর্টসার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রান্সফরমারটিতে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।