হরিবাসর পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার দুর্গম পল্লি বসন্তপুর গ্রামে গত শনিবার রাতে খড়ের পালায় আগুন ধরে স্থানীয় হিন্দুসম্প্রদায়ের হরিবাসর পণ্ড হয়েছে। হরিবাসর কমিটির সভাপতি অজিত কুমার সরকার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে গ্রামের গোবিন্দমন্দিরে চার দিনব্যাপী হরিবাসর শুরু হয়। শনিবার রাত নয়টায় হরিবাসরের যজ্ঞ স্থান থেকে আনুমানিক ২০০ গজ দক্ষিণের মাঠে হঠাৎ চারটি খড়ের পালায় আগুন ধরে যায়। এ সময় ওই হরিবাসরে আগত ভক্তরা দ্রুত যজ্ঞ বন্ধ করে দেন। এদিকে খবর পেয়ে রাতেই সিংড়া থানা-পুলিশ ও সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন নেতা ঘটনাস্থল পরিদর্শন করেন।