হরিরামপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গতকাল শুক্রবার আগুনে পুড়ে মো. রাশেদ নামের আড়াই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল শিকদার (২৫) নামের এক যুবক অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাশেদ উপজেলার হারুকান্দি ইউনিয়নের চাঁদপুর গ্রামের দিনমজুর মো. লালন শেখের ছেলে।