হরিষে বিষাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বোনের বিয়ে উপলক্ষে আয়োজন করা গায়েহলুদের অনুষ্ঠানে আনন্দ করতে গিয়ে আসরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট বোনের মৃত্যু ঘটেছে। গত বুধবার রাতে সাড়ে নয়টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নাউরী গ্রামের প্রবাসী আবুবক্কর সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত মেয়ের নাম পাপিয়া সুলতানা (১২)। সে স্থানীয় মধুপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনার পর বিয়ের আয়োজন স্থগিত করে দিয়েছেন পরিবারের লোকজন। চোখের সামনে ছোট বোনের মৃত্যু দেখে অসুস্থ হয়ে পড়েছেন বড় বোন। তাঁকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পাপিয়ার ভাই মো. রফিকুল ইসলাম বলেন, বিয়ের সব আয়োজন শেষ করেও এ ঘটনার পর তা স্থগিত রাখতে হয়েছে।