প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকসজ্জা করায় রাতে ঝলমলে ছিল বিয়েবাড়ি। সেই আলোকসজ্জা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাসেল আহমদের (১০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায়। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স জানান, রাসেলের এক চাচার বিয়ে উপলক্ষে বাড়িতে আলোকসজ্জা করা হয়েছিল। তার মৃত্যুতে বিয়েবাড়িসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।