হল ও ভবনের নামকরণে সিন্ডিকেটে সর্বসম্মত সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হল ও ভবনের নামকরণের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গতকাল সোমবার সন্ধ্যায় সিন্ডিকেটের ১৬৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সূত্র জানায়, জাতীয় সংসদের সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর মা বেগম সিরাজুন্নেছা চৌধুরীর নামে নির্মাণাধীন নতুন ছাত্রী হল, বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর নামে তৃতীয় ছাত্র হল এবং বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী প্রয়াত এম ওয়াজেদ মিঞার নামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ভবনের নামকরণের ব্যাপারে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।