প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ শুক্রবার খুলে দেওয়া হচ্ছে। কাল শনিবার থেকে কার্যালয় এবং রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ে রমজান ও ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষে আজ শুক্রবার সকাল নয়টায় আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সব কার্যালয় খুলবে। আর আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষাস যথারীতি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ক্যাম্পাসের আবাসিক হল, কার্যালয় এবং ক্লাস-পরীক্ষা নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।