প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল শুক্রবার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। শনিবার থেকে চলবে ক্লাস-পরীক্ষা। গতকাল বুধবার জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া হলগুলোর শিক্ষার্থীদের প্রবেশে ১০টি শর্তারোপের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও শিবির পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।