হল খুলবে রোববার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীদের সব আবাসিক হল রোববার সকাল নয়টায় খুলে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সহ-উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছা. কামরুন নাহার বলেন, ২৯ ডিসেম্বর থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেক্ট প্রোগ্রামের সব পরীক্ষা শুরু হবে। তাই হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কুদরাত-এ-খুদা হলে এক ছাত্র ওঠানোকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।