আবাসিক হল খোলা রেখে ক্লাস ও পরীক্ষা চালু রাখার দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে (ছাত্র-শিক্ষক সংস্কৃতি কেন্দ্র) সংবাদ সমেঞ্চলন করে তাঁরা এ দাবি জানান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রেস কর্নারে অনুষ্ঠিত ওই সংবাদ সমেঞ্চলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আল-ফিক্হ বিভাগের স্নাতকোত্তরের ছাত্র জামিরুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আগামী ১ আগস্ট পর্যন্ত আবাসিক হলগুলো খোলা রেখে ক্লাস ও পরীক্ষা চালু রাখার দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, ৬ জুলাই প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় আবাসিক হলগুলো ২০ জুলাই থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ২০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বিভিন্ন বিভাগের নির্ধারিত ৩৪টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এ বিষয়ে গতকাল বুধবার প্রথম আলোতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়, হল বন্ধ করায় পরীক্ষা বন্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।