হল ছেড়েছেন ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা গতকাল মঙ্গলবার আবাসিক হল ছেড়ে গেছেন। গত সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ছাত্রদের সোমবার বিকেল পাঁচটার মধ্যে ও ছাত্রীদের গতকাল সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দুপুরের মধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন।