হল প্রাধ্যক্ষের সঙ্গে শিবির নেতা-কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সঙ্গে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ১০টার দিকে প্রাধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। হল প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিবিরের নেতা-কর্মীরা অন্যায় ও অযৌক্তিক দাবি নিয়ে গত সোমবার রাতে আমার কক্ষে আসে। তাদের দাবি নাকচ করে দিলে তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে হলে মহড়া দেয়।’তবে শিবিরের নেতা-কর্মীরা প্রাধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। সংগঠনটির হল শাখার সাধারণ সম্পাদক মাসুদ বিন হাবিব দাবি করেন, ‘আমরা দাবি নিয়ে প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করেছি। এ সময় সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে মাত্র। তবে রাতের মধ্যে সব নিষ্পত্তি হয়ে যায়।’