হল-মার্ক মামলার আসামি আজিজুর মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল-মার্ক কেলেঙ্কারি মামলার অন্যতম আসামি সোনালী ব্যাংকের বরখাস্ত হওয়া উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার রাত আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনার এই আসামি এক মাস ধরে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।
ঢাকার জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী প্রথম আলোকে বলেন, ডায়াবেটিস ও হূদেরাগে আক্রান্ত হলে এ কে এম আজিজুর রহমানকে এক মাস আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।