হল-মার্ক মামলায় সাক্ষ্য গ্রহণ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দুদকের করা দুটি মামলার সাক্ষী না আসায় ২৭ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা গতকাল সোমবার এই তারিখ ধার্য করেন।
গত ১৭ ফেব্রুয়ারি হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গতকাল ছিল সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন। এর আগে ৩ মার্চ মামলার এক আসামিকে কারা কর্তৃপক্ষ আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন আদালত।
বাকি নয়টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করা হয়েছে। মামলার আসামি তুষার আহমেদ অর্থ পাচার আইনের একটি ধারাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করায় তাঁর আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করেন।
গতকাল হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, ব্যবস্থাপক তুষার আহমেদ, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মীর মহিদুর রহমান, শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি জেসমিন আদালতে উপস্থিত ছিলেন।