হল-মার্কের আরেক অভিযুক্তের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কে এম আজিজুর রহমান বর্তমানে বরখাস্ত আছেন।

অনুসন্ধান শেষে আজিজুর রহমানের বিরুদ্ধে মোট এক কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের বৈঠকে এই বিষয়ে মামলার অনুমোদন দেওয়া হয়।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১-এর (মানি লন্ডারিং) উপপরিচালক শেখ মো. ফানাফিল্যার সই করা এক চিঠিতে আজিজুর রহমানের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।