হল-মার্কের চেয়ারম্যানের জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ কেলেঙ্কারির ঘটনায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন নাকচ করা হয়েছে। এ-সংক্রান্ত রুলের শুনানিতে তাঁর জামিন চাওয়া হলে গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তা নাকচ করেন। আগামী ৫ মে রুলের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে ফৌজদারি কার্যবিধিতে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ রুল জারি করেন। রুলে জামিন কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়।