হল-মার্কের জেসমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম
হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম

সম্পদের বিবরণী দাখিল না করায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মনজুর মোর্শেদ আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। 
অভিযোগপত্রে জেসমিন ইসলামকে পলাতক উল্লেখ করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে দুদক।
অভিযোগপত্র থেকে জানা যায়, জেসমিন ইসলামের সম্পদের বিবরণী চেয়ে গত বছরের ১৩ নভেম্বর নোটিশ দেয় দুদক। ওই নোটিশের পরও সম্পদের বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে দুদক আইনের ২৬-এর ২ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
হল–মার্কের জেসমিনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন