হল-মার্কের জেসমিনের ১১ মামলায় জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসমিন ইসলাম
জেসমিন ইসলাম

হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী জেসমিন ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১টি মামলায় জামিন দিয়েছেন আদালত। আদালত প্রতি মাসে ১০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক তাঁকে জামিনে মুক্তির আদেশ দেন।
আদেশে বলা হয়, আসামি একজন নারী। দীর্ঘ নয় মাস ধরে তিনি কারাগারে আছেন। হাইকোর্ট থেকে জামিনে থাকার সময়ও তিনি জামিনের শর্ত ভাঙেননি। আদালত ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এবং স্থানীয় একজন আইনজীবীর জিম্মায় জেসমিন ইসলামকে জামিনে মুক্তির আদেশ দেন।