হল-মার্কের বিরুদ্ধে আরেকটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋণখেলাপির অভিযোগে হল-মার্ক গ্রুপের আরেক প্রতিষ্ঠান হল-মার্ক ডিজাইন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এতে তাঁদের বিরুদ্ধে ৬০ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৪৪৭ টাকা ঋণখেলাপির অভিযোগ আনা হয়েছে। সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখার (সাবেক শেরাটন শাখা) পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করা হয়। বিচারক মো. রবিউজ্জামান মামলাটি গ্রহণ করে সমন জারির আদেশ দেন। আগামী ১২ মে সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
মামলায় হল-মার্ক ডিজাইন ওয়্যার লিমিটেড ও হাই নিট ইন্ডাস্ট্রি লিমিডেটকেও বিবাদী করা হয়েছে।