হলফনামা সংশোধনের আবেদন সাবেক স্বাস্থ্যমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক হলফনামায় দেওয়া তথ্য সংশোধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। কমিশন সচিবালয় তাঁর এ আবেদন কমিশন সভায় আলোচনার জন্য নথি আকারে উত্থাপন করেছে। আজ সোমবার এ বিষয়ে আলোচনা হতে পারে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার পর হলফনামা সংশোধনের বিষয়ে আইনে কিছু বলা নেই। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দিলে মনোনয়নপত্র বাতিল হবে।