হলফনামায় তথ্য গোপনের অভিযোগ হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।প্রধান নির্বাচন কমিশনার, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা আপিল কর্তৃপক্ষ, রিটার্নিং কর্মকর্তা এবং আজাদ উদ্দিন চৌধুরীকে তিন সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরীর দ্বৈত বেঞ্চ প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী এম মেজবাহ উদ্দিনের দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত রোববার ওই রুল জারি করেন। আজ মঙ্গলবার রামগতি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।