হল-মার্ক কেলেঙ্কারি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল–মার্ক কেলেঙ্কারি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সোমবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেন। হল–মার্ক কেলেঙ্কারির আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য রয়েছে।

আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী এস এম আক্তার হামিদ ভুঁইয়া। তিনি দুদকের উপপরিচালক। জবানবন্দিতে তিনি বলেছেন, আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে ২১৯ কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
ওই আদালতের পেশকার রবিউল আলম প্রথম আলোকে বলেন, এ আদালতে হল–মার্ক কেলেঙ্কারির ১১টি মামলার বিচার চলছে। এখন পর্যন্ত দুটি মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। প্রায় প্রতিদিন মামলার সাক্ষ্য গ্রহণ হচ্ছে। গত ২৭ মার্চ ১১টি মামলার বিচার শুরু হয়। আজ মামলার প্রধান আসামি তানভীর মাহমুদকে আদালতে হাজির করা হয়েছে।