হলমার্ক কেলেঙ্কারি সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হলমার্কের অর্থ কেলেঙ্কারি সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়। এত বড় ব্যাংক জালিয়াতির ঘটনা দেশে নজিরবিহীন। দলীয় বিবেচনায় নিয়োগ ও পদোন্নতি পাওয়া শীর্ষস্থানীয় কর্মকর্তারাই কমিশনের বিনিময়ে অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গণসংহতি সমিতি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘ব্যাংক লোপাট, পুঁজি পাচার, লুণ্ঠনের অর্থনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় বিশিষ্টজনেরা অংশ নেন।অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশে দুর্নীতির পেছনে প্রধানত শাসক ও লুটেরা গোষ্ঠীই দায়ী। এক কুইক রেন্টালে যে পরিমাণ টাকা লুট হয়েছে, সেটা পদ্মা সেতুতে বিশ্বব্যাংক যে টাকা দেওয়ার কথা, তার প্রায় কাছাকাছি।’লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘অর্থমন্ত্রীর বক্তব্যে বোঝা যায়, তারা লুণ্ঠনকারীদের ধরতে চায় না। রাষ্ট্র যখন চুরি দুর্নীতির পৃষ্ঠপোষক, তখন জনগণের সামনে কেবল দুটি রাস্তা খোলা—হয় চুপচাপ নীরব প্রতিবাদে বাংলাদেশের ধ্বংস দেখা, অথবা চোর লুটেরাদের প্রতিরোধ করা।’জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন স্বপন আদনান ও আবুল হাসান। বিজ্ঞপ্তি।