হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে সামান্যতম জড়িত নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী আবারও বলেছেন, হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে তিনি জড়িত নন। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুটা ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আমি এর সঙ্গে সামান্যতম জড়িত নই।’সম্প্রতি সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে মোদাচ্ছের আলীর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। গতকাল বুধবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলতে থাকেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না।’ এ সময় সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন। সাংবাদিকদের ‘সন্তানতুল্য’ উল্লেখ করে মোদাচ্ছের আলী বলেন, ‘আমি আগেও বলেছি, এর সঙ্গে কোনোভাবেই আমি জড়িত নই, এখনো তা বলছি।’