হলমার্ক গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের হেমায়েতপুরে আবাসিক এলাকায় হলমার্ক গ্রুপের পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। গতকাল সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (পবা) আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। শাহবাগের চারুকলা অনুষদের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, হলমার্ক গ্রুপ হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে পুকুর, লেক ও রাস্তা ভরাট করছে। আবাসিক এলাকার ভূমি মালিকদেরও হয়রানি করছে। আইন লঙ্ঘনের দায়ে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। সৈয়দ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হাফিজুর রহমান, সেরাজুল ইসলাম, আতিক মোর্শেদ প্রমুখ।